best news portal development company in india

কাশকুলির মন্দিরা ড্যামে জলে ডুবে মৃত ছাত্রের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

SHARE:

সালানপুর ও বারাবনি ব্লকের সীমানায় কাশকুলির মন্দিরা ড্যামে জলে ডুবে মৃত্যু হল ২০ বছরের এক ছাত্রের। মৃতের নাম সুপ্রিয় চক্রবর্তী। শনিবার বিকেলে দুর্গাপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছয় পড়ুয়ার একটি দল ড্যামে ঘুরতে আসে। জলে নামার সময় আচমকাই তলিয়ে যান সুপ্রিয়।

স্থানীয়দের দাবি, জলে নামতে নিষেধ করা হয়েছিল পড়ুয়াদের। কিন্তু সেই নিষেধ অগ্রাহ্য করে কয়েকজন জলে নামেন বলে অভিযোগ। সুপ্রিয় তলিয়ে যাওয়ার পর বন্ধুরা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। সন্ধ্যা নেমে আসায় শনিবার আর উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।

পরে খবর দেওয়া হয় পুলিশ ও সিভিল ডিফেন্সকে। রবিবার সকাল থেকে ডুবুরি দল ও পুলিশের বিশেষ দল যৌথভাবে ড্যামে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর জল থেকে সুপ্রিয়র দেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সালানপুর থানার পুলিশ। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, ড্যামে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *