best news portal development company in india

হাইকোর্টে হাজিরা দিতে হলো স্মিতা পাণ্ডেকে, বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা

SHARE:

কলকাতায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও একই জায়গায় ফের নির্মাণকাজ শুরু হওয়ার অভিযোগে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে সশরীরে আদালতে তলব করেছিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্‌ঠলরাও ঘুগের ডিভিশন বেঞ্চে হাজির হন পুর কমিশনার।

মামলার শুনানিতে পুরসভার আইনজীবীর বক্তব্যে পর্যাপ্ত তথ্য না থাকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। আদালতের নির্দেশে একটি বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পর কীভাবে সেখানে ফের নির্মাণকাজ শুরু হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়টি স্পষ্ট করতেই পুর কমিশনারকে আদালতে হাজির হতে বলা হয়েছিল।

শুনানিতে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে জানান, বিএমসি, থানে, কল্যাণ-ডম্বিভলি ও নবি মুম্বই-সহ একাধিক পুরনিগমের মামলায় কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, অনেক সময় শহরের বিভিন্ন প্রান্তের সম্পূর্ণ তথ্য পুর কমিশনারদের কাছে পৌঁছয় না। নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতেই তাঁদের কাজ করতে হয়।

আদালত স্পষ্ট করে দিয়েছে, হাই কোর্টের নির্দেশে কোনও বেআইনি নির্মাণ ভেঙে ফেলার পর একই জায়গায় যাতে নতুন করে নির্মাণ না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব পুর প্রশাসনের। অর্থাৎ শুধু নির্মাণ ভেঙে দিলেই হবে না, পরবর্তীতে সেখানে ফের কাজ শুরু হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *