best news portal development company in india

পাচারের আগেই বাজেয়াপ্ত ২০ লক্ষ টাকার ঝাড়খণ্ড লটারি, জামুড়িয়ায় গ্রেফতার এক

SHARE:

ফের বড় সাফল্য জামুড়িয়া থানার পুলিশের। পাচারের আগেই প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ঝাড়খণ্ড লটারি-সহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করল চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম শেখ সমীর। তাঁর বাড়ি বীরভূম জেলার বড়রা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকা থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ড লটারি নিয়ে নিজের গ্রামের দিকে ফিরছিল শেখ সমীর। গোপন সূত্রে খবর পেয়ে জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ বড়কোলা ঘাট এলাকায় ওত পেতে থাকে। সেখানেই সন্দেহভাজন যুবককে আটক করা হয়।

তল্লাশিতে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ লটারি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, লটারি সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ধৃত যুবক। এরপর তাঁকে চুরুলিয়া ফাঁড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। উদ্ধার হওয়া লটারির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে দাবি।

শুক্রবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণ লটারির উৎস এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *