best news portal development company in india

‘সংযম, আত্মত্যাগটাই বড়’, আমিষ-নিরামিষ বিতর্কের মাঝে বার্তা কার্তিক মহারাজের

SHARE:

দুর্গাপুজোর আগে আমিষ-নিরামিষ বিতর্কের মধ্যেই পুজো উদ্যোক্তাদের উদ্দেশে সংযম ও আত্মত্যাগের বার্তা দিলেন কার্তিক মহারাজ। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের হকি গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, দুর্গাপুজোয় মাছ-মাংস নিয়ে এত লড়াইয়ের প্রয়োজন নেই। বরং উৎসবের পাশাপাশি পুজোর আধ্যাত্মিক দিকেও গুরুত্ব দেওয়া উচিত।

বুধবার রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতির চেয়ারম্যান হিসেবে কার্তিক মহারাজের নাম ঘোষণা করা হয়েছে। দায়িত্ব পাওয়ার পর হাওড়ার অনুষ্ঠানে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমন্বয় সমিতিতে একজন নিরপেক্ষ সন্ন্যাসীকে দায়িত্ব দেওয়ায় তিনি সরকারের কাছে কৃতজ্ঞ।

দুর্গাপুজোর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, উৎসবের আনন্দ, আলো ও বাজির পাশাপাশি দেবী দুর্গার আবির্ভাবের কারণ এবং পুজোর অন্তর্নিহিত তাৎপর্যও উপলব্ধি করা প্রয়োজন। তাঁর বক্তব্য, দুর্গাপুজো মূলত শক্তির আরাধনা এবং সেই শক্তির সাধনায় সংযম ও তপস্যার প্রয়োজন।

পুজো উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর বার্তা, কয়েক দিন আনন্দ-উৎসব হোক, তবে তার সঙ্গে অন্তঃসাধনা ও সংযমও থাকা দরকার। একইসঙ্গে খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কের বদলে পারস্পরিক বিরোধ এড়িয়ে চলার বার্তাও দেন তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *