best news portal development company in india

সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আমিষ না নিরামিষ? প্যাকেটে চিহ্ন দেওয়া বাধ্যতামূলক

SHARE:

আমিষ-নিরামিষ বিতর্কের আবহেই বড় পদক্ষেপ কেন্দ্রের। এবার থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ বিভিন্ন প্রসাধনী ও টয়লেট্রিজের প্যাকেটে উল্লেখ করতে হবে, পণ্যটি নিরামিষ না আমিষ উৎসের উপাদান দিয়ে তৈরি।

২১ সেপ্টেম্বর জারি হওয়া নতুন প্যাকেজিং বিধি অনুযায়ী, নিরামিষ উৎসের পণ্যের প্যাকেটে দিতে হবে সবুজ রঙের বিন্দু। অন্যদিকে, আমিষ উৎসের উপাদান দিয়ে তৈরি পণ্যের ক্ষেত্রে ব্যবহার করতে হবে লাল অথবা বাদামি বিন্দু। প্যাকেটের মূল প্রদর্শন প্যানেলের উপরের অংশে এই চিহ্ন রাখতে হবে, যাতে পণ্য কেনার সময় সহজেই তা চোখে পড়ে।

কেন্দ্রের এই পদক্ষেপের উদ্দেশ্য, পণ্যের উপাদানের উৎস সম্পর্কে ক্রেতাদের আরও স্পষ্ট ধারণা দেওয়া এবং তাঁদের পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ তৈরি করা। নতুন নিয়মে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ছাড়াও অন্যান্য প্রসাধনী ও টয়লেট্রিজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এবার থেকে দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী কেনার সময় প্যাকেটের গায়ে থাকা আমিষ-নিরামিষ চিহ্নের দিকেও নজর রাখতে হবে ক্রেতাদের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *