best news portal development company in india

শিরোনাম: হুমায়ুন কবীরের মন্তব্যে ক্ষুব্ধ শুভেন্দু, কড়া ব্যবস্থার বার্তা মুখ্যমন্ত্রীর

SHARE:

রেজিনগর উপনির্বাচনের প্রচার ঘিরে এবার আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ভোটে হিংসার উসকানিমূলক মন্তব্যের অভিযোগে হুমায়ুনের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও পুলিশ-পর্যবেক্ষকদের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

রেজিনগরের নির্দল প্রার্থী সইফুল ইসলামের গ্রেফতারির পর নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান হুমায়ুন কবীর। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “ভোট লুঠ রুখতে গিয়ে খুন হলে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।

রবিবার রাতে উত্তর দমদমের মহাজাতিনগরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হুমায়ুন যেভাবে সরাসরি হুমকি দিচ্ছেন, তা নির্বাচন কমিশন ও পুলিশ-পর্যবেক্ষকদের দেখা উচিত। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এদিন উপনির্বাচনের ফল নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগামী ৬ অক্টোবর ভোটের ফল প্রকাশের আগেই ৬ তারিখ সন্ধ্যায় সম্ভাব্য ফলের ইঙ্গিত দিতে পারবেন তিনি। তবে হুমায়ুন কবীরের মন্তব্য ঘিরে নির্বাচন কমিশন বা পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *