best news portal development company in india

মোদীর জন্মদিনে আলিয়া-রণবীরের বিশেষ উপহার! ২০টি স্কুল সংস্কারের অঙ্গীকার তারকা দম্পতির

SHARE:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে অভিনব উদ্যোগ বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুরের। শুভেচ্ছাবার্তার পাশাপাশি সমাজের জন্য বিশেষ কাজের অঙ্গীকার করলেন এই তারকা দম্পতি।

গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনে সমাজসেবামূলক ‘সেবা সংকল্প অভিযান’-এর ভাবনায় অনুপ্রাণিত হয়ে মুম্বইয়ের ২০টি স্কুল সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। আলিয়া ভাট সমাজমাধ্যমে পোস্ট করে জানান, বৃহন্মুম্বই পুরসভার বা বিএমসি-র সুপারিশ অনুযায়ী স্কুলগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেবেন তাঁরা। লক্ষ্য, পড়ুয়াদের জন্য আরও উন্নত ও উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা।

আলিয়ার এই ঘোষণার পাশাপাশি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান ও সলমন খানও। সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁরা।

সব মিলিয়ে, জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অঙ্গীকার—আলিয়া ও রণবীরের এই উদ্যোগই এখন বিনোদন জগতের আলোচনায়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *