best news portal development company in india

যাদবপুরে বিতর্কিত দেওয়াল লিখন মুছে দিল কর্তৃপক্ষ, ফের কড়া বার্তা শুভেন্দুর

SHARE:

“দুটো কাজ তো আমার একদম পছন্দের। সবাইকে শপথবাক্য পাঠ করাচ্ছি। তৃণমূলকে একদম গণতান্ত্রিকভাবে খতম। আর সিপিএম যাতে উঠতে না পারে।” এই মন্তব্যের পর ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য ঘিরে।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই এবার অ্যাকশনে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ক্যাম্পাসে কোনও বিতর্কিত বা আপত্তিকর দেওয়াল লিখন থাকলে তা নিয়ম মেনেই মুছে দেওয়া হবে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বামপন্থী ছাত্র সংগঠন SFI। তাদের বক্তব্য, দেওয়াল লিখনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে।

এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। একদিকে বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে কর্তৃপক্ষের কড়া অবস্থান, অন্যদিকে SFI-এর প্রতিবাদ—সব মিলিয়ে ফের সামনে এল ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ নিয়ে বিতর্ক।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফের হুঁশিয়ারি। তৃণমূল এবং সিপিএমকে নিয়ে তাঁর মন্তব্যের পর এখন প্রশ্ন, আগামী দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও কী পদক্ষেপ করে সরকার? রাজনৈতিকভাবে উত্তপ্ত যাদবপুরে মুখ্যমন্ত্রীর এই বার্তার পর নতুন করে শুরু হয়েছে জল্পনা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *