best news portal development company in india

শুভেন্দু যাদবপুরের যে দেওয়াল মোছালেন, সেখানেই ফের মার্ক্সের বাণী! সমর্থনে দিলীপ ঘোষ

SHARE:

শুভেন্দু অধিকারীর নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই ফের সেই দেওয়ালে লেখা হল কার্ল মার্ক্সের বাণী। সাদা চুনকাম করা দেওয়ালে নীল কালিতে নতুন করে মার্ক্সের উক্তি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রশ্ন উঠেছে, তাহলে কি কার্ল মার্ক্সের বক্তব্যও বিজেপি সরকারের কাছে ব্রাত্য? তবে এই দেওয়াল লিখনে কোনও আপত্তি দেখছেন না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখনের অধিকার সবার রয়েছে। আপত্তি শুধু দেশবিরোধী স্লোগানে।

দিলীপ ঘোষ বলেন, যাদবপুরে যে লেখাগুলি নিয়ে আপত্তি ছিল, সেখানে জাতীয়তাবিরোধী বক্তব্য থাকায় সেগুলি মুছে ফেলা হয়েছে। কিন্তু কার্ল মার্ক্সের নীতি বা বক্তব্য লেখা নিষিদ্ধ নয়। তাঁর কথায়, “গণতান্ত্রিক দেশে দেওয়াল লিখন সবাই করতে পারে। কার্ল মার্ক্সের নীতি লেখা তো এখানে ব্যান হয়নি। কিন্তু ভারতের বিরুদ্ধে, দেশের ঐক্য ও অখণ্ডতার বিরুদ্ধে কোনও চ্যালেঞ্জ বরদাস্ত করা হবে না।”

অন্যদিকে, নতুন করে মার্ক্সের বাণী লেখা নিয়ে এবিভিপির অভিযোগ, নকশালপন্থীরাই এই দেওয়াল লিখন করেছে। ফলে যাদবপুরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল বামপন্থী বনাম গেরুয়া শিবিরের সংঘাত।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশবিরোধী স্লোগান কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। এমনকি যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এখন দেওয়াল মোছার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ফের মার্ক্সের বাণী ফিরে আসায় নতুন করে প্রশ্ন উঠছে—যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী? আর মার্ক্সের বাণীকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *