best news portal development company in india

হড়পা বানে বিধ্বস্ত নেপাল, অবস্থান বদলে বিদেশি সাহায্য নিতে রাজি কাঠমান্ডু

SHARE:

হড়পা বানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত নেপাল। প্রথমে ভারত, চিন-সহ কোনও দেশের কাছ থেকেই সাহায্য নেবে না বলে জানিয়েছিল কাঠমান্ডু। কিন্তু ভয়াবহ পরিস্থিতির মধ্যেই শুক্রবার বিকেলে সেই অবস্থান থেকে সরে এসে বিদেশি সাহায্য গ্রহণে সম্মতি দিল নেপাল সরকার। এর মধ্যে ভারতও রয়েছে। বিপর্যয়ে ইতিমধ্যেই অন্তত ৫০০ জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ হাজারেরও বেশি। নিখোঁজদের তালিকায় রয়েছেন বহু ভারতীয় নাগরিকও।

শুক্রবার রাতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বা তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি চিন থেকে নেপালে পৌঁছনো ১৪৯ জন ভারতীয় নাগরিকের নামের তালিকাও প্রকাশ করা হয়েছে। আরও প্রায় ৪০০ জন ভারতীয় বর্তমানে চিনে নিরাপদে রয়েছেন এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় বিদেশমন্ত্রক। এখনও পর্যন্ত ৮৪ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ২১ জন ইতিমধ্যেই নিরাপদে তামিলনাড়ুতে ফিরেছেন। বাকি ৬৩ জন ত্রিশূলি-১ প্রকল্পে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, শুক্রবার দুপুরেও বিদেশি সাহায্য নেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছিল নেপাল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, ভয়াবহ বিপর্যয়ের পর বিভিন্ন দেশ সাহায্যের প্রস্তাব দিচ্ছে ঠিকই, কিন্তু আপাতত বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। তবে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় এবং বহু বিদেশি নাগরিকের নিখোঁজ হওয়ার খবর সামনে আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সেই চাপের মধ্যেই অবস্থান বদল করে বিদেশি সাহায্য গ্রহণে সম্মতি জানাল কাঠমান্ডু।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *