best news portal development company in india

নেপালে হড়পা বানে মৃত ১৯, উদ্বিগ্ন মোদী — সাহায্যের আশ্বাস ভারতের

SHARE:

ভয়াবহ হড়পা বানে কার্যত বিপর্যস্ত নেপাল। ভোতে কোশী নদীর জল আচমকাই ভয়ঙ্কর গতিতে ফুলে উঠে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। মুহূর্তের মধ্যে নদীর আশপাশের একাধিক গ্রাম ও বসতি জলের তলায় চলে যায়। এখনও পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন সাড়ে তিনশোরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় পর্যটকও রয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

হড়পা বানের খবর পেয়েই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একইসঙ্গে উদ্ধার ও ত্রাণকাজে নেপালকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলেও নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন মোদী। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনাও উদ্ধার ও ত্রাণকাজে সহযোগিতার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ত্রাণসামগ্রী, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হচ্ছে। সবুজ সংকেত মিললেই সি-১৭ ও সি-১৩০ বিমানে করে সেগুলি নেপালে পাঠানো হতে পারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *