best news portal development company in india

শুটিং করতে গিয়ে হড়পা বানে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, নিরাপদে অভিনেতা ও স্ত্রী

SHARE:

নেপালে শুটিং করতে গিয়ে ভয়াবহ হড়পা বানের কবলে পড়লেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী। বুধবার সকালে ভোতে কোশী নদীতে আচমকা জলস্তর বেড়ে ভয়াবহ হড়পা বান নামে। মুহূর্তের মধ্যে নদীর জল আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। একের পর এক গ্রাম প্লাবিত হওয়ায় তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি। এই বিপর্যয়ের জেরে বহু মানুষ নিখোঁজ এবং বেশ কয়েকজনের মৃত্যুর খবর সামনে এসেছে। আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিকও।

এই পরিস্থিতির মধ্যেই খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়ায় তাঁর পরিবার ও অনুরাগীদের মধ্যে। তবে পরে অভিনেতার ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় জানান, আতঙ্কের কোনও কারণ নেই। তাঁর বাবা-মা দু’জনেই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। বিপর্যয়ের মূল এলাকা থেকে বেশ কিছুটা দূরে তাঁরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

তমোঘ্ন জানান, “বাবার সঙ্গে কথা হয়েছে, মা-ও সঙ্গে রয়েছেন। বিপর্যয় যেখানে ঘটেছে, সেখান থেকে অনেকটাই দূরে নিরাপদ আশ্রয়ে আছেন তাঁরা। তবে দুর্যোগের কারণে যানবাহন এবং বিমান চলাচলে সমস্যা হচ্ছে। সেই কারণেই ফিরতে কিছুটা দেরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দ্রুত কলকাতায় ফিরে আসবেন।”

এদিকে নেপালে হড়পা বানের ভয়াবহ ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই উদ্বেগ আরও বেড়েছে। দুর্গত এলাকায় জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন ও উদ্ধারকারী দল। বহু মানুষ এখনও নিখোঁজ বলে খবর। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিকও রয়েছেন। এই পরিস্থিতিতে খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী নিরাপদে রয়েছেন—এই খবরেই আপাতত স্বস্তি ফিরেছে তাঁদের পরিবার ও অনুরাগীদের মধ্যে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *