best news portal development company in india

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের

SHARE:

কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়লেন টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার সময় তাঁর গাড়িতে দ্রুতগতির একটি লরি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেতার গাড়ি।

দুর্ঘটনার পর সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জয়জিৎ। তাঁর দাবি, তাঁর গাড়ির চালক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। লরির ধাক্কায় গাড়ির ডানদিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি লরিচালকের গাড়ি চালানোর ধরন নিয়ে প্রশ্ন তুলে অভিনেতার অভিযোগ, ফাঁকা রাস্তাতেও লরিটি বেসামালভাবে চলছিল।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে জয়জিৎ বলেন, তিনি সামনের আসনে বসেছিলেন বলেই বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পেছনের আসনে থাকলে আঘাত লাগতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে ওই লরিচালকের বেপরোয়া গাড়ি চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতা দাবি করেন, ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।

দুর্ঘটনার পর হরিদেবপুর থানায় যান জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ MCR করে তাঁকে ছেড়ে দেয়। কলকাতা শহরজুড়ে সিসিটিভি থাকা সত্ত্বেও দুর্ঘটনার ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশের আরও তৎপরতা থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

গোটা ঘটনায় বড় কোনও শারীরিক ক্ষতি না হলেও পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন অভিনেতা। তাঁর বক্তব্য, একজন বেপরোয়া চালকের জন্য শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়াই নয়, আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *