best news portal development company in india

বন্যা বিধ্বস্ত অসমের প্রতি সহমর্মী হয়ে শুভেন্দুর বাংলা সাহায্যের হাত বাড়িয়ে দিলো

SHARE:

প্রবল বৃষ্টিতে বেশ কয়েকদিন ধরেই বানভাসি অসমের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত জনজীবন, গৃহহীন বহু মানুষ। এই পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়াল বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিধানসভায় ঘোষণা করেছিলেন, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অসমকে আর্থিক সাহায্য করা হবে। সেই মতো অসম সরকারের কাছে ১০ কোটি টাকা পাঠাল শুভেন্দু সরকার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার এই সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন, যে কোনও সংকটের সময় অসমের পাশে রয়েছে বাংলা। অসমের দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কামনাও জানিয়েছেন তিনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *