best news portal development company in india

সৌরভ ও ডোনাকে খুনের হুমকির চিঠি

SHARE:

আগেও এমন চিঠি এসেছিল। কিন্তু তখন বিষয়টিকে ততটা গুরুত্ব দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার চিঠির ভাষা ও ধরন দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত ছয় মাস ধরে সৌরভের নামে এই ধরনের রহস্যময় চিঠি আসছিল। সাধারণ ভক্তদের চিঠি ভেবেই সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। সোমবার ফের একটি চিঠি আসে সৌরভের অফিসে। সেটি খুলতেই চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। পুরো চিঠিটিই ইংরেজিতে লেখা এবং অত্যন্ত ছোট অক্ষরে লেখা ছিল। সেখানে সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এমনকী বাড়িতে ঢুকে তাঁদের খুন করার হুমকিও রয়েছে। সৌরভের ঘনিষ্ঠদেরও রেহাই দেওয়া হবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠি পাওয়ার পরই সৌরভের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশও। ইতিমধ্যেই তদন্তে বেশ কিছু সূত্র পেয়েছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে এই চিঠিগুলি পাঠাতেন। তাঁর ফোনের সিমের গতিবিধি সম্পর্কেও তথ্য পেয়েছে পুলিশ। কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে, সোমবারও একই পদ্ধতিতে সৌরভের নামে আরও একটি চিঠি পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *