best news portal development company in india

বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নালিশ

SHARE:

শাসনে এসেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তাঁর দলেরই বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল জমি-বাড়ি দখল করে রাখার অভিযোগ। হিঙ্গলগঞ্জে স্বামী কেশবানন্দ মহারাজের বাড়ি ভোটের সময় ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র। অভিযোগ, ভোট মিটে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে সেই বাড়ি ছাড়েননি বিধায়ক। এমনকী নিয়মিত ভাড়াও দেওয়া হয়নি বলে অভিযোগ। উপায় না দেখে সোমবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হয়ে রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ জানান কেশবানন্দ মহারাজ। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে প্রচারের কাজে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের লেবুখালিতে তাঁর বাড়ির ১২টি ঘর ভাড়া নিয়েছিলেন রেখা পাত্র। মার্চ মাস থেকে বাড়িটি ভাড়া নেওয়া হলেও এখনও পর্যন্ত মাত্র দু’মাসের ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগকারী নিজেকে বিজেপির সমর্থক বলেই দাবি করেছেন। তাঁর অভিযোগ, চার বিঘা জমির উপর তৈরি তিনতলা ‘কেশবানন্দ প্যালেস’ও দখল করে রাখা হয়েছে। তাঁর কথায়, “আমি বিজেপির সমর্থক। তাই ওনাকে বাড়িটা দিয়েছিলাম। কিন্তু প্রথম দু’মাস, মার্চ-এপ্রিল ভাড়া দেওয়ার পর আর কোনও ভাড়া দেননি।” কেশবানন্দ মহারাজের আরও দাবি, বাড়িটি ১ কোটি ২৫ লক্ষ টাকায় কেনার কথা থাকলেও সেটিও কেনা হয়নি। পাশাপাশি ভাড়াও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাঁর। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তাঁর দাবি, পা ভেঙে যাওয়ার কারণে বেশ কয়েক মাস বিধানসভায় যেতে পারেননি তিনি। সেই কারণে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারায় তাঁর বেতনও বন্ধ ছিল। তাঁর বক্তব্য, বেতন চালু হলেই কেশবানন্দ মহারাজের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *