best news portal development company in india

‘ককরোচ জনতা পার্টি’কে তীব্র কটাক্ষ কঙ্গনার, আন্দোলনের ভিডিও দেখে ‘বমি পাওয়ার মতো’ মন্তব্য

SHARE:

নিট প্রশ্নফাঁস ইস্যুতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বাধীন আন্দোলনকে ঘিরে এবার সরব হলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আন্দোলনের একাধিক ভিডিও শেয়ার করে তিনি আন্দোলনকারীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। কঙ্গনার দাবি, ওই ভিডিওগুলি দেখে তাঁর “বমি পাওয়ার মতো” অনুভূতি হয়েছে এবং সেখানে “কদর্যতা ও আবর্জনা” ছড়িয়ে দেওয়া হচ্ছে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লেখেন, “আমি জীবনে কখনও এক জায়গায় এত নোংরামি দেখিনি।” আন্দোলনকারীদের ভাষা ও আচরণের সমালোচনা করে তিনি আরও বলেন, “ওঁরা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন, প্রতিটি ফ্রেমেই সবকিছু অত্যন্ত কর্কশ ও নিম্নমানের। ছিঃ… কে এদের জন্ম দিয়েছে আর কীভাবে মানুষ করেছে?”

ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে কঙ্গনা আরও লেখেন, “আপনারা নিজেদের আরশোলা বলেন, আর আপনাদের দেখতে ও আচরণও ঠিক তেমনই। আপনারা শুধু নিজেদের নোংরামি, আবর্জনা ও কদর্যতা চারদিকে ছড়িয়ে দিচ্ছেন।” পাশাপাশি তিনি জানান, এই ধরনের ভিডিও দেখে তিনি মানসিকভাবে বিরক্ত হয়েছেন এবং নিজেকে স্বাভাবিক রাখতে তাঁর ‘ডিজিটাল ডিটক্স’-এর প্রয়োজন।

এদিকে, সংসদে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ উত্থাপনের সময় বিরোধীদের হট্টগোল নিয়েও মন্তব্য করেন কঙ্গনা। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, শিক্ষাসংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন প্রণয়নের ক্ষেত্রে বিরোধী দলগুলি ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *