best news portal development company in india

আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল, তদন্তে সহযোগিতার নির্দেশ হাই কোর্টের

SHARE:

ইটভাটা সংক্রান্ত মামলায় আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সোমবার কলকাতা হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। আদালতের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী অফিসারের কাছে হাজির হয়ে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। এর আগে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেও তা গ্রহণ করা হয়নি। এরপর হাই কোর্টের দ্বারস্থ হন অনুব্রত। আদালতের এই নির্দেশের ফলে আপাতত গ্রেফতারের আশঙ্কা থেকে স্বস্তি পেলেও তদন্তে সহযোগিতা করা তাঁর জন্য বাধ্যতামূলক। মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *