best news portal development company in india

নবান্নে শুভেন্দুর সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক সুদীপের, জল্পনা রাজনৈতিক মহলে

SHARE:

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গলবার দিল্লি যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয়। তার পরই সোমবার সন্ধ্যায় নবান্নে পৌঁছন তৃণমূল ছেড়ে এনসিপিআই-এ যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে দু’পক্ষের কেউই সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করেননি। ফলে এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূল ছেড়ে ২০ জন সাংসদ এনসিপিআই-এ যোগ দেওয়ার পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সাংসদ লোকসভার অধ্যক্ষের কাছে নিজেদের নতুন দল হিসেবে স্বীকৃতির আবেদনও জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার দিল্লিতে বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের কারণেই তিনি দিল্লি যেতে পারেননি। এর মধ্যেই নবান্নে সুদীপের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে। যদিও বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *