best news portal development company in india

নিটে রাজ্যের সেরা ১০০ পরীক্ষার্থীকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী

SHARE:

নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহের মধ্যেই কৃতী পড়ুয়াদের সম্মান জানাতে উদ্যোগ নিল রাজ্য সরকার। আগামী মঙ্গলবার নবান্ন সভাঘরে নিট ইউজি-তে রাজ্যের সেরা ১০০ পরীক্ষার্থীকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। প্রথমবারের মতো সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় কৃতীদের সরকারিভাবে সম্মান জানাতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষা দপ্তর রাজ্যের প্রথম ১০০ জন কৃতীর তালিকা তৈরি করে স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, চলতি বছরের নিট ইউজি-র ফল প্রকাশের পর থেকেই দেশজুড়ে প্রশ্নফাঁস নিয়ে বিতর্ক এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সেই আবহেই রাজ্যের কৃতী পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধাবীদের সংবর্ধনা দেওয়ার রীতি থাকলেও নিটের কৃতীদের জন্য এমন অনুষ্ঠান এই প্রথম। নবান্নের দাবি, ভবিষ্যতের চিকিৎসকদের উৎসাহিত করা এবং তাঁদের সাফল্যকে স্বীকৃতি দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *