best news portal development company in india

শহর জুড়ে তসলিমা নাসরিনের হোর্ডিং, চর্চার কেন্দ্রে লেখিকার প্রত্যাবর্তন

SHARE:

প্রায় দুই দশক পর কলকাতার রাস্তায় ফের দেখা গেল তসলিমা নাসরিনের হোর্ডিং। আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই অনুষ্ঠানের আগে গড়িয়াহাট, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় টাঙানো হয়েছে বিশাল হোর্ডিং। বিষয়টি ঘিরে সাহিত্য ও বুদ্ধিজীবী মহলে শুরু হয়েছে জোর চর্চা। সোমবার রাতে সমাজমাধ্যমে হোর্ডিংয়ের ছবি শেয়ার করে তসলিমা লেখেন, “আজকের এই নতুন হোর্ডিং খুলে নেওয়া হচ্ছে না। বাক্‌স্বাধীনতার জয় এখানেই।” তাঁর এই পোস্ট ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।

২০০৭ সালে তাঁর বই দ্বিখণ্ডিত প্রকাশকে ঘিরে রাজ্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে তৎকালীন সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমা নাসরিন কলকাতা ছেড়ে চলে যান। দীর্ঘ সময় পর তাঁর অনুষ্ঠানে যোগদানের খবর এবং শহরজুড়ে হোর্ডিং ঘিরে আবারও বাক্‌স্বাধীনতা, সাহিত্য ও মতপ্রকাশের অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের নজর এখন ১ আগস্টের অনুষ্ঠানের দিকেই।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *