best news portal development company in india

ধনেখালিতে বিজেপির পতাকা ও বিপুল টাকাসহ গাড়ি উদ্ধার, কাঠগড়ায় বিজেপি…

SHARE:

দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে হুগলির ধনেখালিতে পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন একটি গাড়ি। শুক্রবার রাতে সোমসপুর দক্ষিণ শিমলা গ্রামে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ১০ হাজার ৮৮০ টাকা এবং বিজেপির বেশ কয়েকটি দলীয় পতাকা উদ্ধার করে। গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে, যার মধ্যে দুজন অসমের বাসিন্দা। এত টাকা ও দলীয় পতাকা থাকা সত্ত্বেও তাঁরা টাকার উৎস বা উদ্দেশ্য নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ধনেখালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসীমা পাত্রের অভিযোগ, ভোটের আগে ভোটারদের প্রভাবিত করতে ও ভোট কেনার উদ্দেশ্যেই বিজেপি বাইরে থেকে টাকা এনেছে। গ্রামবাসীরা সতর্ক থাকায় এই চক্রান্ত ভেস্তে গিয়েছে বলে তিনি দাবি করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে টাকার লেনদেন বা কোনো বিশেষ উদ্দেশ্যে এই টাকা আনা হতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *