best news portal development company in india

তারাতলা গুদাম বিপর্যয়: শুভেন্দুর কড়া নির্দেশের ঘণ্টাদেড়েকেই গ্রেফতার ৩, উদ্ধারকাজে নামল সেনা ও স্নিফার ডগ

SHARE:

কলকাতা, ২৫ জুন: তারাতলায় বুধবার বেলা ১২টা ৭ মিনিটে তিনতলা গুদাম হুড়মুড়িয়ে ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনার পর প্রশাসনের সর্বোচ্চ স্তরে চরম তৎপরতা শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া তদন্তের নির্দেশ দেওয়ার মাত্র ঘণ্টাদেড়েকের মধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো— ওই নির্মাণকাজের সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার এবং দুই শ্রমিক সরবরাহকারী (ঠিকাদার) মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন শ্রমিক কাজ করছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তার সঠিক হিসাব পেতে ধৃতদের লালবাজারে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধ্বংসাবশেষের নিচে বহু শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের বৈঠকের পর তড়িঘড়ি উদ্ধারকাজে ভারতীয় সেনার সাহায্য নেওয়া হয়েছে। নিখোঁজদের অবস্থান চিহ্নিত করতে ড্রোনের পাশাপাশি নামানো হয়েছে দুটি স্নিফার ডগ এবং ‘ভার্টিকাল ড্রিলিং’-এর মাধ্যমে কংক্রিট কেটে চলছে তল্লাশি। দুর্ঘটনাস্থলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল উপস্থিত থেকে তদারকি করছেন এবং স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিব দফায় দফায় বৈঠক চালাচ্ছেন। অন্যদিকে, এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, কর্মরতদের বেশিরভাগই বিহার ও মুঙ্গেরের বাসিন্দা; অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান জারি থাকবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई