best news portal development company in india

সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর ঘরে সোনাদানা, তেহট্টে টিনার বাড়ি থেকে উদ্ধার ৪ কোটির ৩ কেজি সোনা

SHARE:

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সূত্র ধরে এবার তাঁর ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ চোরাই সোনার হদিশ পেল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার গভীর রাতে সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্টে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় তদন্তকারী দল। রাতভর চলা এই অভিযানে টিনার ঘর থেকে প্রায় ৩ কেজি ওজনের সোনার গয়না ও বাট উদ্ধার হয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি বলে অনুমান করা হচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে তোলাবাজি, সিন্ডিকেটরাজ ও বেআইনি সম্পত্তি গোছানোর অভিযোগে বিধাননগর দক্ষিণ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত, যিনি সদ্য সমাপ্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী হয়েও পরাজিত হয়েছিলেন। জেল হেফাজতে থাকা সব্যসাচীকে জেরা করে পুলিশ জানতে পারে যে, তোলাবাজির কালো টাকা সাদা করতে তিনি তাল তাল সোনা কিনেছিলেন এবং রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্কের লকার থেকে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধারের পর সেই সূত্র ধরেই নদিয়ার এই প্রভাবশালী নেত্রীর নাম সামনে আসে। বিপুল এই সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি এই দুর্নীতির শৃঙ্খল কতদূর বিস্তৃত এবং কালো টাকা সোনায় রূপান্তরের নেপথ্যে আর কোন কোন প্রভাবশালী জড়িত রয়েছেন, তা খতিয়ে দেখতে টিনা ভৌমিক সাহাকে নোটিশ পাঠিয়ে তদন্তের পরিধি আরও বাড়াচ্ছে বিধাননগর পুলিশ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई