best news portal development company in india

আসানসোল গার্লস কলেজে নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ ✨

SHARE:

আজ আসানসোল গার্লস কলেজে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া গেল। দীর্ঘ ১৩ বছর পর কলেজে অবশেষে একজন স্থায়ী অধ্যক্ষের যোগদান ঘটল। ডঃ মনিকা সাহা আজ আনুষ্ঠানিকভাবে ডঃ স্বাতী চক্রবর্তীর কাছে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর ডঃ স্বাতী চক্রবর্তী জানান, সকলের সহযোগিতায় তিনি কলেজকে একটি নতুন দিশা দিতে চান এবং দলগত কাজের মানসিকতাকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে আইকিউএসি সমন্বয়কারী ডঃ বীরু রজক বলেন, কলেজের উন্নয়নের জন্য এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর বিশ্বাস, নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজ আরও উচ্চতায় পৌঁছাবে।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई