অভিজিৎ হাজরা,বাগনান, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত ” আনন্দ নিকেতন ” এ অবস্থিত ‘ জন শিক্ষণ সংস্থান ‘ তে ” বিউটি এণ্ড ওয়েলনেশ বিভাগের প্রশিক্ষিকাদের নিয়ে দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হল। এই কর্মশালায় রাজ্যের ৬ টি জেলার ‘ বিউটি এণ্ড ওয়েলনেশ ‘ বিভাগের ২৪ প্রশিক্ষিকা অংশগ্রহণ করেন। যে সমস্ত জেলা গুলি থেকে প্রশিক্ষিকারা অংশগ্রহণ করেন, সেই জেলা গুলি হল উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়া। ” আনন্দ নিকেতন ” এর প্রশিক্ষণ সভা ঘরে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ’ জন শিক্ষণ সংস্থান ‘ হাওড়ার ডিরেক্টর (অধিকর্তা) নরোত্তম রায়, তিলোত্তমা মিঠু ব্রাইডাল মেকাপ একাডেমির কর্ণধার মিঠু ঘোষ, বিউটি এণ্ড ওয়েলনেশ বিভাগের দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষিকা মলি মিত্র, সুপর্ণা সান্যাল প্রমুখ। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ জন শিক্ষণ সংস্থান ‘ পূব মেদিনীপুর এর অধিকর্তা সুকান্ত বন্দোপাধ্যায়, ‘ জন শিক্ষণ সংস্থান ‘ পশ্চিম মেদিনীপুর এর ভারপ্রাপ্ত অধিকর্তা শ্রীতাংশু পাল, ’ জন শিক্ষণ সংস্থান ‘ হাওড়ার অধিকর্তা নরোত্তম রায়।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







