ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপরে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে আসেন দেন্দুয়া গ্রামের নিবাসী এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বেসরকারি ঠিকাদার মধুসূদন দত্ত।কিন্তু আচমকা দেবীপুর গ্রামের দুই যুবক সভাপতি ঘোষ ও রঘুপতি ঘোষ এসে পঞ্চায়েত অফিসের ভিতরে তাকে এলোপাথাড়ি মারধর করে বলে অভিযোগ করেন আহত মধুসূদন দত্ত।তবে কি কারণে তাকে মারধর করা হয় তা তারই অজানা।কিন্তু সূত্রের খবর সভাপতি ঘোষের সঙ্গে মধুসূদন দত্তের বছর দেড়েক আগে দেন্দুয়ায় কথা কাটাকাটি হয়,আর তারই জেরেই এই হামলা।তবে এই ঘটনা প্রসঙ্গে আহত মধুসূদন দত্ত লিখিত অভিযোগ দায়ের করেন সালানপুর থানায় এবং দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজিও লিখিত ভাবে পুলিশের কাছে ঝামেলার কথা জানান।পঞ্চায়েত প্রধান সুপ্রকাশ মাজি জানান নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা থাকতে পারে,তবে পঞ্চায়েত অফিসের ভিতরে মারধর করাটা অপরাধ।এই প্রসঙ্গে সভাপতি ঘোষ ও রঘুপতি ঘোষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।তবে পুলিশ পঞ্চায়েত অফিসের বাইরে থেকে রঘুপতি ঘোষের মোটর সাইকেলটি আটক করে বলে খবর।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







