best news portal development company in india

মোদি সরকার এলেই সকল কাজ পাবে এলাকাবাসী এমনই প্রতিশ্রুতি দেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল………….

SHARE:

আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোল সাউথ মন্ডল চারের ২৪৩ নম্বর বুথের চলবলপুর গ্রামের সাধারণ মানুষ

এবং আদিবাসী অধ্যুষিত এই এলাকায় গিয়ে ওই গ্রামের মোড়লের সাথে কথা বলেন।তিনি গ্রামের মোড়লকে বলেন যে তিনি গ্রামের যদি প্রকৃত উন্নয়ন তারা চান তাহলে ২০২৬ এ তারা যেন পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে। তারা মোদি সরকার কে এ রাজ্যে নিয়ে আসে। অগ্রিমিত্রা পাল বলেন যে আপনাদের বাড়িনেই সেই বাড়ি হবে। বাড়িতে পানিয় জল আসছেনা তারও সমাধান হবে তাছাড়া আজকে যে মহিলারা ১০০০ টাকা করে লক্ষীর ভান্ডার পাচ্ছেন আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে তারা ৩০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন ।এরই সাথে অগ্রিমিত্রা পাল আরো বহু প্রতিশ্রুতি দেন এবং বলেন যে এই সমস্ত প্রতিশ্রুতিগুলি তখনই বাস্তবায়িত হবে যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এই বিষয়ে যখন আমরা আসানসোল পৌরসভার মেয়র বিধান উপাধ্যায় কে প্রশ্ন করি তিনি কটাক্ষের সুরে বলেন যে অগ্নিমিত্রা পাল ঠিকই বলেছেন ঠিক যেরকম বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে উন্নয়ন হচ্ছে ঠিক সেই রকম উন্নয়ন পশ্চিমবঙ্গে হবে তিনি বলেন দিল্লিতে একটুকু বৃষ্টি হলেই পুরো শহর বানভাসি হয়ে যায় মেয়র বলেন যে এই ধরনের কথাবার্তা প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই বলে থাকেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে তিনি শুধু কথা বলেন না তিনি প্রকৃত উন্নয়নের কাজ করে দেখান।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई