best news portal development company in india

মহিলাদের মধ্যে পরিবেশ সচেতনতার লক্ষ্যে বিশেষ সচেতনতা শিবির

SHARE:

আমতা, হাওড়া :- ‌‌ ‌ মহিলাদের মধ্যে পরিবেশ চেতনা জাগিয়ে তাদের আরো বেশি পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে এগিয়ে নিয়ে আসতে বিশেষ সচেতনতা শিবির আয়োজন করল ডট ফাউন্ডেশন ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আমতার আনুলিয়া মহামায়া বালিকা বিদ্যালয়ে।

ডট ফাউন্ডেশন এর উদ্যোগে ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এর সহযোগিতায় আনুলিয়া মহামায়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল প্লাষ্টিক দূষণ ও সাপ নিয়ে সচেতনতা শিবির। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ডট ফাউন্ডেশন এর সভাপতি ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এর আমতা ইউনিটের কোঅর্ডিনেটর দীপঙ্কর পোড়েল। প্রাণী বিদ্যার শিক্ষক কুন্তল মুখার্জী ছাত্রীদের বন্যপ্রাণ নিয়ে বোঝান । গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ এর কোষাধক্ষ্য সায়ন দে প্লাষ্টিক দূষণ রোধে কী কী ব্যবস্থা নেয়া যায় তার বিষয়ে আলোচনা করেন ছাত্রছাত্রীদের মধ্যে। আমতার বিশিষ্ট সর্প বিশেষজ্ঞ ও বিষ গবেষক শুভেন্দু গাঙ্গুলি সাপ নিয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা বোঝান প্রোজেক্টারে ছবি ভিডিও দেখিয়ে। মেয়েদের আরো কীভাবে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে এগিয়ে আসা উচিৎ সেই ব্যাপারে অনুষ্ঠানে বিশেষ জোর দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তথা ডাক্তার রিমা নস্কর মুখার্জী। প্রধান শিক্ষিকা সোমা কুন্ডু সংগঠনের কাছে দাবী রাখেন প্লাস্টিক নিয়ে বৃহৎ আন্দোলন শুরু করার জন্য। পরিবেশ মঞ্চ ও ডট ফাউন্ডেশন তাতে সম্মতি জানায়। সবশেষে মেছো বিড়াল নিয়ে লেখা বিশেষ পত্রিকা “এখন আরণ্যক” দিয়ে সন্মান জানায় শিক্ষক সায়ন দে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা কুন্ডু কে। প্রধান শিক্ষিকা সোমা কুণ্ডু বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশের কাজে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন। এদিন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শতাধিক ছাত্রী উপস্থিত ছিল।

 

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *