best news portal development company in india

এসআইআর নিয়ে দলনেত্রীর উদ্বেগের সঙ্গে সহমত পোষণ / ইনুমেরেশন ফর্ম নিলেন বর্ধমান – দুর্গাপুরের তৃণমূল সাংসদ

SHARE:

দুর্গাপুর, ৭ নভেম্বরঃ বর্ধমান – দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ শুক্রবার এসআইআর প্রক্রিয়ার জন্য ইনুমেরেশন ফর্ম নিলেন বুথ লেভেল অফিসার বা বিএলওর কাছ থেকে। এদিনই তিনি দুর্গাপুরের বাড়িতে বসে সেই ফর্ম ফিলআপ করে জমা দেন বিএলওর হাতে। বিএলওর সাথে ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস।

পরে সাংসদ বলেন, আমি এখানে নতুন ভোটার হয়েছি। এখানে এখনো ভোট দিইনি। এদিন আমাকে ইনুমেরেশন ফর্ম দেওয়া হলো। আমি ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিয়েছি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, এই এসআইআর নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগেই তো উদ্বেগ প্রকাশ করেছেন। আমিও তাদের সঙ্গে সহমত পোষণ করছি। অনেকে ভয়ে আত্মহত্যা করেছেন। কেউ কেউ আবার আত্মহত্যার চেষ্টা করেছেন। খুব চিন্তার বিষয়। আমরা চাই একজনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। তিনি আরো বলেন, দলনেত্রীর নির্দেশ মতো এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অন্য জায়গার মতো দুর্গাপুরেও ১৫ টা শিবির করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আমি সেইসব শিবিরে ঘুরছি। এইসব শিবির থেকে সাধারণ মানুষদেরকে সবরকম সাহায্য করা হচ্ছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *