best news portal development company in india

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিতরণ বি এল ওর। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিতর্ক।

SHARE:

ব্লক লেভেল অফিসার (বিএলও) দিলীপ কুমার ধানী নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ অমান্য করে বাড়ি থেকে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ করছেন। ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে। এই ঘটনা স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ এটি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতার উপর প্রশ্ন তুলেছে।

নিয়ম মেনে বিএলওদের বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (ভোটার তালিকা আপডেটের জন্য ফর্ম) বিতরণ করতে হবে, যাতে প্রত্যেক ভোটারের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছায় এবং কোনো অসুবিধা না হয়। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে বিএলও দিলীপ ধানী বাড়ির সামনে থেকে আশেপাশের লোকেদের এখানে থেকে ফর্ম দেওয়ার কাজ করছেন।

 

বিএলও দিলীপ কুমার ধানীর পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, এই ২১০ নম্বর বুথে মোট ২,৯০০ ভোটার রয়েছেন, যা একটি বড় সংখ্যা। তাই সময় ও সুবিধার কথা বিবেচনা করে প্রথমে আশেপাশের মানুষদের বাড়ি থেকে ফর্ম দেওয়া হচ্ছে, এবং বাকি অংশের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে।

 

বী এল ও দিলীপ ধানি জানান ২৯০০ফ্রম রয়েছে কি করে নিয়ে যাব আমি কোথায় বসবো আমি ফর্ম ছেড়ে যেতে পারে তাই আশেপাশের লোকেদের এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর ফিল্ডে যাব।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *