best news portal development company in india

৮ দফা দাবির সমর্থনে প্রস্তাব / আসানসোলে পশ্চিমবঙ্গ রাজ্য পেনশনার্স সমিতির সভা

SHARE:

আসানসোল, ৭ নভেম্বরঃ আসানসোলের বিএনআরে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে আট দফা দাবির সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা পেনশনভোগীদের সমস্যা নিয়ে আলোচনা করেন। এই সভা থেকে ৮ দফা দাবির একটি প্রস্তাব গৃহীত হয়। যা পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে পাঠানো হয়। সাংবাদিকদের এ বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখার নেতৃত্ব বলেন , পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির পশ্চিম বর্ধমান জেলা শাখা এই সভার আয়োজন করেছে। সভায় বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন। এর পাশাপাশি নতুন পেনশন নীতি বাতিল করা, ৪০ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়া, পুরনো পেনশন নীতি পুনরুজ্জীবিত করা, শুন্য পদে নিয়োগ চালু করার দাবি জানানো হয়েছে। এছাড়াও প্রবীণ নাগরিকদের জন্য আগে যে রেলে ছাড় ছিল তা বন্ধ করা হয়েছে। তা পুনরায় চালু করতে হবে। চারটি শ্রম কোড বাতিল এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার ব্যবস্থা সহ আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। তারা ন্যূনতম পেনশন ১৩ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করারও দাবি জানান। এই দাবিগুলির সমর্থনেই এই সভা অনুষ্ঠিত হয় বলে জানানো।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *