best news portal development company in india

আসানসোল পৌরনিগমের ২০০ কোটি টাকার বকেয়া হাউস ট্যাক্স আদায়ে বিশেষ ছাড়, ঘোষণা অগ্নিমিত্রা পালের

SHARE:

আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার বকেয়া হাউস ট্যাক্স আদায় করতে বিশেষ ছাড়ের ঘোষণা করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বকেয়া সম্পত্তি কর জমা দিলে সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুবের পাশাপাশি মূল করের উপরও মিলবে ১০ শতাংশ ছাড়।

আসানসোল পৌরনিগমে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, বিপুল পরিমাণ বকেয়া কর আদায়ের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন করদাতারা আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে পৌরনিগমের রাজস্বও বাড়বে।

অগ্নিমিত্রা পালের বক্তব্য, বকেয়া করের টাকা পৌরনিগমের কোষাগারে জমা পড়লে শহরের উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে। নাগরিক পরিষেবার উন্নতি থেকে শুরু করে শহরের পরিকাঠামো উন্নয়ন—বিভিন্ন ক্ষেত্রে এই অর্থ কাজে লাগানো সম্ভব হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া হাউস ট্যাক্স জমা দিলে সুদ ও জরিমানা দিতে হবে না। পাশাপাশি মূল করের উপর ১০ শতাংশ ছাড়ও পাওয়া যাবে। এখন দেখার, পৌরনিগমের এই বিশেষ ছাড়ে কতটা সাড়া দেন আসানসোলের করদাতারা এবং কতটা বকেয়া কর আদায় করা সম্ভব হয়।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *