রাজ্য ও কলকাতা পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ১১ হাজার ৫৯৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আরও চার হাজার পুলিশকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ হাজার পুলিশ নিয়োগের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, সম্পূর্ণ নিয়ম মেনে এবং কঠোর গোপনীয়তা বজায় রেখেই নিয়োগ করা হয়েছে। ফলে চাকরি চুরির কোনও সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুলিশে নিয়োগের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পরীক্ষাকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আগে নিয়োগের ক্ষেত্রে শারীরিক পরীক্ষা করা হত না। এভাবে পুলিশে নিয়োগ হয় না। এটা খুব হাই স্কিলড দফতর।”
মুখ্যমন্ত্রী আরও জানান, শেষ মন্ত্রিসভার বৈঠকে পুলিশ বিভাগে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ক্লার্ক নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট খোলার এক সপ্তাহের মধ্যেই নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তা না হলে দুর্গাপুজোর আগে নিয়োগ সম্ভব হত না। এই প্রক্রিয়ায় মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
নবনিযুক্ত পুলিশকর্মীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “সততার সঙ্গে কাজ করবেন। অনুপ্রবেশকারীদের আটকাবেন।” পাশাপাশি সপ্তম বেতন কমিশন চালু করে পুলিশকর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







