best news portal development company in india

বিকাশরঞ্জনের বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ, ‘হিন্দুত্ববাদী’ শব্দ ঘিরে রাজনৈতিক তরজা

SHARE:

বিকাশরঞ্জন ভট্টাচার্যের ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। তাঁর বিরুদ্ধে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের সদস্য সৌরীশ মুখোপাধ্যায়ের অভিযোগ, বাড়িতে হামলার ঘটনায় তদন্ত শেষ হওয়ার আগেই বিকাশরঞ্জন কীভাবে হামলাকারীদের ‘হিন্দুত্ববাদী’ বলে চিহ্নিত করলেন? তাঁর দাবি, এই মন্তব্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আপত্তিকর।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ভোরে যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতী কাচের বোতল ও পাথর ছুড়ে বাড়ির জানলা ভাঙে। এরপরই সমাজমাধ্যমে পোস্ট করে হামলার পিছনে ‘হিন্দুত্ববাদী গুন্ডারা’ জড়িত বলে দাবি করেন বিকাশরঞ্জন।

এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সৌরীশ মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, হামলার ঘটনা নিন্দনীয় হলেও তদন্তের আগেই একটি নির্দিষ্ট মতাদর্শের সঙ্গে অভিযুক্তদের যুক্ত করা উচিত নয়। অন্যদিকে, নিজের পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দ সরাতে নারাজ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এদিকে, মুখ্যমন্ত্রীর দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা পেরিয়ে গেলেও পোস্ট সংশোধন করেননি বিকাশরঞ্জন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও বেড়েছে। তবে বাড়িতে হামলার ঘটনায় কারা জড়িত, কী ছিল তাদের উদ্দেশ্য এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে—তা এখনও তদন্তসাপেক্ষ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *