best news portal development company in india

“যাঁরা যথার্থ হিন্দু, তাঁদের সঙ্গে হিন্দুত্ববাদের সম্পর্ক থাকতে পারে না”—বিকাশ ভট্টাচার্য

SHARE:

‘হিন্দু ধর্ম’ ও ‘হিন্দুত্ববাদ’—এই দুইয়ের পার্থক্য নিয়ে নতুন করে বিতর্ক। বিকাশ ভট্টাচার্যের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তাঁর পোস্টে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ শব্দবন্ধের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট থেকে ওই শব্দ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে দাবি।

তবে নিজের অবস্থানে অনড় বিকাশ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, হিন্দু ধর্ম ও হিন্দুত্ববাদ এক বিষয় নয়, বরং পরস্পরবিরোধী। তাঁর কথায়, “যাঁরা যথার্থ হিন্দু, তাঁদের সঙ্গে হিন্দুত্ববাদের সম্পর্ক থাকতে পারে না।” তিনি আরও দাবি করেন, হিন্দুত্ববাদকে ব্যবহার করে হিন্দু ধর্মেরই ক্ষতি করা হচ্ছে। পাশাপাশি তাঁর প্রশ্ন, কোনও পোস্ট থেকে নির্দিষ্ট শব্দ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রী পেলেন কোথা থেকে?

বিতর্কের সূত্রপাত বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, গত বৃহস্পতিবার মুখ ঢাকা এক ব্যক্তি বাইকে চড়ে এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় এবং গালিগালাজ করে। সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এর পরেই বিকাশ একটি পোস্টে হামলাকারীদের ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ বলে উল্লেখ করেন।

এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিকাশের বক্তব্য, হুমকি দিয়ে নয়, আইন মেনেই ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে, পোস্টের শব্দচয়ন নিয়ে আপত্তি থেকেই যাচ্ছে। আপাতত বাড়িতে হামলার অভিযোগ এবং ‘হিন্দুত্ববাদ’ শব্দের ব্যবহার—দুই বিষয়কে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *