best news portal development company in india

নন্দীগ্রামে বিরোধীদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, ‘ভয় পাবেন না, বাড়ি পৌঁছে দেব’

SHARE:

নন্দীগ্রামের উপনির্বাচনের আগে বিরোধীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কার প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার শেষবেলার প্রচারে রোডশো শেষে তিনি বলেন, ভোটের পর বিরোধীরা পরাজিত হলে তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁরাই নেবেন।

বুথ পাহারা ও গণনাকেন্দ্রে যাওয়ার বিষয়ে বিরোধীদের দাবির প্রসঙ্গে শুভেন্দু বলেন, প্রয়োজন হলে তাঁদের নিরাপদে গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেওয়া হবে। একইসঙ্গে বুথে থাকা কর্মীদের জন্য খাবারের ব্যবস্থার কথাও বলেন তিনি।

নির্বাচনের আগে নন্দীগ্রামে ধরপাকড় নিয়েও বিরোধীদের অভিযোগের প্রসঙ্গ ওঠে। তার জবাবে শুভেন্দুর দাবি, যাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদেরই গ্রেফতার করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, ২০২৬-এর নির্বাচনের আগে প্রায় ৬০০ কর্মীকে জামিন করানো হয়েছিল।

তাঁর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, বিরোধীদের তরফে নির্বাচনের পর নিরাপত্তা নিয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, তা নিয়েও নন্দীগ্রামে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *