best news portal development company in india

মৃত্যুকামনা বিতর্কে সুর বদল হুমায়ুন কবীরের, বললেন ‘ভুল ব্যাখ্যা হয়েছে’

SHARE:

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কয়েক দিনের মধ্যেই সুর বদল করলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। এর আগে তিনি শুভেন্দুর ‘তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায়’-এর কথা বলেছিলেন বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। মন্তব্যটি ঘিরে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা শুরু হয়।

এরপর রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মানুষের মৃত্যু কামনা করা নিয়ে জনগণই বিচার করবে।

এরপরই নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন হুমায়ুন। টিভি৯ বাংলাকে তিনি জানান, তিনি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দাবি, তিনি অত্যাচার ও অত্যাচারীর অবসানের কথা বলেছেন, কোনও ব্যক্তির মৃত্যুর কথা নয়।

হুমায়ুনের এই ব্যাখ্যার পর ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। উল্লেখযোগ্যভাবে, এর আগেও তিনি শুভেন্দুর দীর্ঘায়ু কামনা এবং ভবিষ্যতে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছার কথা বলেছিলেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *