best news portal development company in india

অনুমতি ছাড়া রাজ্যপালের ছবি ব্যবহার নয়, কড়া বার্তা লোক ভবনের

SHARE:

অনুমতি ছাড়া আর ব্যবহার করা যাবে না রাজ্যপালের নাম, ছবি বা পদবি। সম্প্রতি রাজ্যপালের নাম ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ এবং কলকাতার একটি অনুষ্ঠানের প্রচারে অনুমতি ছাড়াই রাজ্যপালের ছবি ব্যবহারের ঘটনা সামনে আসার পর সতর্ক করল লোক ভবন।

লোক ভবনের তরফে জানানো হয়েছে, একটি অনুষ্ঠানের প্রচারে রাজ্যপালের ছবি ব্যবহার করা হলেও তার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চাওয়া হয়েছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’।

পাশাপাশি, রাজ্যপালের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টার অভিযোগও সামনে এসেছে। সন্দেহজনক ফোন বা পরিচয় যাচাই না করে কোনও ব্যক্তির কথায় সাড়া না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেছে লোক ভবন।

লোক ভবনের বার্তা, অনুমতি ছাড়া রাজ্যপালের নাম, ছবি বা পদবি ব্যবহার করা যাবে না। কোথাও এমন ঘটনা নজরে এলে ০৩৩-২২০০-১৬৪১ নম্বরে অভিযোগ জানানো যাবে। এই নম্বরটি লোক ভবনের সরকারি যোগাযোগের নম্বর হিসেবেও নথিভুক্ত রয়েছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *