best news portal development company in india

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার

SHARE:

বরাকর, ২৬ সেপ্টেম্বর ২০২৬: মহান শিক্ষাবিদ ও সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বরাকরের বেগুনিয়ায় তাঁর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার।
এদিন বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করার পর তাঁর বর্ণময় জীবন ও সমাজসংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রী। শিক্ষা বিস্তার, নারীর ক্ষমতায়ন, বিধবা বিবাহের প্রচলন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অমূল্য অবদানের কথা উল্লেখ করেন তিনি।
ডাঃ অজয় কুমার পোদ্দার বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও চিন্তাধারা আজও সমাজের কাছে প্রাসঙ্গিক। শিক্ষা, সাম্য, মানবতা ও সমাজসংস্কারের পথে এগিয়ে যেতে তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সৌরভ চৌরাসিয়া, অজিত বাউরি, রাজু যাদব, প্রেম দাস, পরমিতা পট্টনায়ক, বিনয় যাদব, জয়ন্ত মালাকার, কৃষ্ণ গোপ, সোনু গুপ্ত-সহ দলের অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *