best news portal development company in india

নন্দীগ্রামে মিলনপত্নী অর্পিতার সভার অনুমতি বাতিল, প্রচারে বাধা নিয়ে কংগ্রেসের প্রশ্ন

SHARE:

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ফের তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান জেলবন্দি থাকায় তাঁর হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন স্ত্রী অর্পিতা প্রধান। শুক্রবার নন্দীগ্রাম বাজারে সভা করে প্রচার শুরু করার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে সেই সভার অনুমতি মেলেনি বলে অভিযোগ কংগ্রেসের।

কংগ্রেসের দাবি, সভার জন্য নিয়ম মেনে আগেই আবেদন করা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রশাসন ও নির্বাচন কমিশনের তরফে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়। এরপরই নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে চিঠিও দিয়েছে প্রদেশ কংগ্রেস।

মিলন প্রধান ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন সংক্রান্ত পুরনো মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি। তবে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট তাঁকে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথা জানায় এবং অন্তর্বর্তী জামিনের বিষয়ে ইতিবাচক পর্যবেক্ষণ দেয়। শুক্রবার ফের শুনানিতে বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা।

মিলন জেলে থাকায় অর্পিতাকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারের পরিকল্পনা করেছিল কংগ্রেস। সভার অনুমতি না মেলায় দলের তরফে প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও অনুমতি না দেওয়ার কারণ নিয়ে প্রশাসনের পক্ষের বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *