best news portal development company in india

পুজোর পরেই ফের ভোট, নভেম্বরের শেষ সপ্তাহে সাত পুরসভায় নির্বাচনের প্রস্তুতি

SHARE:

বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনের পর এবার বাংলায় পুরভোটের প্রস্তুতি। কলকাতা ও হাওড়া পুরনিগম-সহ সাতটি পুরসভায় নভেম্বরের শেষ সপ্তাহে ভোট হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। এখনও আনুষ্ঠানিকভাবে ভোটের দিন ঘোষণা হয়নি। তবে ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এক বা দু’দিনে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। গোটা নির্বাচনী প্রক্রিয়া ৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 

কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং—এই সাত পুরসভায় একসঙ্গে ভোট হওয়ার কথা। মোট প্রায় ৬,৩০১টি বুথে ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রশাসনিক সূত্রের দাবি, দুর্গাপুজোর ছুটির পর অক্টোবরের শেষ সপ্তাহে পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে। ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে বৈঠকও করেছে।

এদিকে কলকাতা ও হাওড়ার পুরভোটকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূলের বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হলে বিষয়টি আরও স্পষ্ট হবে এবং নিয়ম মেনে নির্বাচন হলে দল প্রস্তুত থাকবে। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারও জানিয়েছেন, দল নির্বাচনের জন্য প্রস্তুত।

তবে এখনও পর্যন্ত চূড়ান্ত ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়নি। ফলে নভেম্বরের কোন দিনে ভোট হবে এবং বিজ্ঞপ্তি ঠিক কবে জারি হবে, তা কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হবে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई