best news portal development company in india

দার্জিলিংয়ে রোপওয়ে তৈরিতে আদানি গোষ্ঠীর আগ্রহ, প্রস্তাবিত রুট কার্শিয়াং থেকে পাহাড়ি শহর

SHARE:

দার্জিলিংয়ে নতুন রোপওয়ে প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী। সূত্রের খবর, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে তৈরির প্রস্তাব নিয়ে সংস্থার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, কার্শিয়াং-দার্জিলিং রুটে রোপওয়ে হলে বর্তমানে পর্যটকদের অন্যতম বড় সমস্যা যানজট অনেকটাই কমানো সম্ভব হতে পারে। প্রায় ৩২ কিলোমিটারের এই পাহাড়ি পথ পিক সিজনে সড়কপথে পেরোতে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রস্তাবিত রোপওয়েতে এই যাত্রা প্রায় ৪৫ মিনিটে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পথে চার থেকে পাঁচটি স্টেশন রাখার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের পাশাপাশি দার্জিলিংয়ে প্রয়োজনীয় খাদ্যশস্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবহণেও রোপওয়ে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এর ফলে পাহাড়ি রাস্তায় যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও সুবিধা হতে পারে।

তবে প্রকল্পের রুট, স্টেশনের অবস্থান, প্রযুক্তিগত পরিকাঠামো, বিনিয়োগ এবং নির্মাণের সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি। সরকারি অনুমোদন ও পরবর্তী প্রক্রিয়ার পরই প্রকল্পের বিষয়ে স্পষ্ট ছবি পাওয়া যাবে। উল্লেখ্য, দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় রোপওয়ে যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে এর আগেও সরকারি স্তরে সমীক্ষা ও পরিকল্পনার কথা সামনে এসেছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *