আমেরিকার টেক্সাসে ৯০ ফুট উঁচু হনুমান মূর্তিকে ঘিরে নতুন করে বিতর্ক। মূর্তিটি ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন MAGA-সমর্থক ইউটিউবার জেসি হিউজ। তাঁর মন্তব্যকে সমর্থন করেছেন শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। এর প্রতিবাদে সরব হয়েছেন আমেরিকায় বসবাসকারী হিন্দুরা।
সম্প্রতি মূর্তিটির ছবি এক্স-এ পোস্ট করে জেসি লেখেন, “আমরা যখন জিতব, তখন এটি ভেঙে ফেলব।” মূর্তিটিকে খ্রিস্টান-বিরোধী বলেও মন্তব্য করেন তিনি।
জেসির বক্তব্যের সমালোচনা করেছেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য রুচির বক্সি। তাঁর অভিযোগ, মন্দির ভাঙার ডাক হিন্দুধর্মের প্রতি আক্রমণ এবং আমেরিকার মূল্যবোধের পরিপন্থী।
২০২৪ সালে উন্মোচিত এই হনুমান মূর্তিটি আমেরিকার অন্যতম উঁচু হিন্দু মূর্তি। তবে মূর্তিটিকে ঘিরে বিতর্ক ও বিদ্বেষমূলক মন্তব্য নতুন করে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
Author: Supravat Bangla
PRGI Approved - WBBEN/25/A1519







