best news portal development company in india

প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাকে হারালেন রানি মুখোপাধ্যায়, দিদিকে হারালেন দেবশ্রী রায়

SHARE:

বিনোদন জগতে শোকের ছায়া। মাকে হারালেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, আর দিদিকে হারালেন অভিনেত্রী দেবশ্রী রায়। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ৭৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন কৃষ্ণা মুখোপাধ্যায়। যশ রাজ ফিল্মসের তরফে এক বিবৃতিতে তাঁর মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে প্রয়াত হয়েছেন কৃষ্ণা মুখোপাধ্যায়। এই কঠিন সময়ে মুখোপাধ্যায় পরিবারের পাশে থাকার জন্য সকলের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি, শোকাহত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধও করা হয়েছে।

রানি মুখোপাধ্যায়ের জীবনে মায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো—বিভিন্ন সময়েই মেয়ের পাশে দেখা যেত কৃষ্ণা দেবীকে। একাধিক সাক্ষাৎকারে মায়ের সঙ্গে নিজের গভীর ও অটুট সম্পর্কের কথা তুলে ধরেছেন রানি।

বাংলা সঙ্গীতজগতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা মুখোপাধ্যায়। তাঁর আরেকটি পরিচয়, তিনি অভিনেত্রী দেবশ্রী রায়ের বড়দিদি। গত বছর জুলাই মাসে বোন ঝুমা ওরফে ঝুমকি রায়কে হারিয়েছিলেন দেবশ্রী। এক বছরের ব্যবধানে ফের পরিবারের এক সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई