best news portal development company in india

ক্রীড়াভারতীর ব্যাবস্থাপনায় দুদিনব্যাপী বেঙ্গল সুটিংবল চ্যাম্পিয়নশিপ

SHARE:

অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- ‌ ‌ ‌ ‌‌

ক্রীড়াভারতী হাওড়া জেলার ব্যাবস্থাপনায়, বেঙ্গল সুটিংবল এ্যাশোসিয়েসনের পরিচালনায় দুদিনব্যাপী বেঙ্গল চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হলো হাওড়া জেলার পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দিরে।
১২ টি জেলা থেকে মোট ২৪ টি দল মহিলা ও পুরুষদল প্রতিযোগি অংশগ্রহণ করে।
দুদিনব্যাপী সুটিং বল প্রতিযোগিতায় হাওড়া জেলার মহিলা ও পুরুষ বিভাগের প্রথম স্থান অধিকার করে।
দ্বিতীয় স্থান পুরুষ মেদিনীপুর জেলা ও মহিলা হুগলী জেলা স্থান অধিকার করে।
এই দুদিনব্যাপী প্রতিযোগিতায় সর্বক্ষণ উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতী বিভাগ সংযোজক শুভেন্দু সরকার ও জেলা সম্পাদক সুরজিৎ মান্না।
এছাড়াও ইষ্টজোনের সুটিংবল এ্যাশোসিয়েশনের সভাপতি বিনয় কুমার সিং, ও বিহার এ্যাশোসিয়েশনের সদস্য গৌতম অধিকারী এবং রাজ্যসম্পাদক পলাশ পাত্র উপস্থিত ছিলেন।
সমাপ্তি অনুষ্ঠানে সুটিংবল এ্যাশোসিয়েশনের পক্ষ থেকে বিনয় কুমার সিং বলেন সুটিং বল খেলা বিস্তার করতে আগামীদিনে জাতীয়স্তরে সুটিংবল প্রতিযোগিতা করতে চলেছে এ্যাশোসিয়েশন।
ক্রীড়াভারতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট পর্বতারোহী এভারেষ্ট বিজয়ী মলয় মুখার্জী, ও বিভাগ সংযোজক শুভেন্দু সরকার উপস্থিত থেকে বলেন, ক্রীড়াকেন্দ্রের মাধ্যমে ভারতীয় পরম্পরা খেলাধূলার বিস্তারের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ক্রীড়াবিদ তৈরী করতে সকল ক্রীড়া প্রেমীদের আহ্বান জানান ও বিভিন্ন এ্যাশোসিয়েশনকে সাথে নিয়ে কাজ করার বার্তা দেন।
দুদিন ব্যাপী প্রতিযোগিতার সম্পূর্ণ ব্যাবস্থা করেন হাওড়া জেলা ক্রীড়া ভারতীর সম্পাদক সুরজিৎ মান্না ও তার সহোযোগিরা।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई