best news portal development company in india

বালুরঘাটে আচমকা লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, ব্যাহত ট্রেন চলাচল

SHARE:

বালুরঘাট স্টেশনে লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। সোমবার বিকেল পাঁচটার পর এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ছড়ায় চাঞ্চল্য। রেল সূত্রে খবর, ফরাক্কা এক্সপ্রেসকে আউটলাইন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার সময় আচমকাই লাইনচ্যুত হয় একটি ডিজেল ইঞ্জিন। ইঞ্জিনের সামনের অংশ লাইন থেকে নেমে যাওয়ায় থমকে যায় ট্রেন চলাচল।

রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটায় বালুরঘাট স্টেশন থেকে ফরাক্কা এক্সপ্রেসের ছাড়ার কথা ছিল। সেই কারণে শানটিংয়ের জন্য ইঞ্জিনটিকে আউটলাইন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। তবে ইঞ্জিনে কোনও যাত্রী না থাকায় হতাহতের খবর নেই।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে ইঞ্জিনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন বালুরঘাটে পৌঁছে গিয়েছে। রেলকর্মীরা লাইনচ্যুত ইঞ্জিনটিকে পুনরায় লাইনে তোলার কাজ শুরু করেছেন।

এই ঘটনার জেরে ফরাক্কা এক্সপ্রেস-সহ অন্য ট্রেনগুলির চলাচলেও দেরি হতে পারে বলে রেলের তরফে জানানো হয়েছে। উদ্ধারকাজ ও পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *