best news portal development company in india

তিরুপতির প্রসাদী লাড্ডুতে ভেজাল ঘি! পাম অয়েল ও রাসায়নিক ব্যবহারের অভিযোগ, গ্রেপ্তার সংস্থার প্রোমোটার

SHARE:

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত ঘি নিয়ে ফের চাঞ্চল্যকর তথ্য সামনে। এই মামলায় ‘সুকৃতি ফুডস’-এর প্রোমোটার কৈলাস চাঁদ মাংলাকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, তিরুমালা তিরুপতি দেবস্থানমকে খাঁটি গরুর ঘি বলে যে পণ্য সরবরাহ করা হয়েছিল, তা আদতে তৈরি হয়েছিল রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল, পামোলিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে।

ইডির দাবি, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে টিটিডিকে সরবরাহ করা ভেজাল ঘির সঙ্গে যুক্ত ছিল এই চক্র। মাংলার বিরুদ্ধে ভেজাল উপাদান সংগ্রহ, উৎপাদন এবং প্রকৃত পণ্যের পরিচয় গোপন করতে সহায়তার অভিযোগ উঠেছে। তদন্তে আর্থিক অনিয়মের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি ব্যবহারের অভিযোগ ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে সিবিআই-নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দলের চার্জশিটে পশুর চর্বির বদলে উদ্ভিজ্জ তেল ও অন্যান্য উপাদান দিয়ে ভেজাল ঘি তৈরির কথা উঠে আসে।

প্রসাদী লাড্ডুতে ভেজাল ঘি সরবরাহের অভিযোগে তদন্ত এখনও চলছে। ফলে এই মুহূর্তে ইডির অভিযোগকে তদন্তাধীন দাবি হিসেবেই দেখা হচ্ছে। ধর্মীয় আবেগের সঙ্গে জড়িত এই ঘটনায় পরবর্তী তদন্তে আর কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई