best news portal development company in india

বিগ বসে মনামীর সিদ্ধান্তে ক্ষোভ! রীতিমতো চটে গেলেন নিরঞ্জন, ছুড়ে দিলেন চ্যালেঞ্জ

SHARE:

জমে উঠেছে বিগ বস বাংলা সিজন ৩। প্রতিদিনই নতুন নতুন বিতর্ক আর উত্তেজনায় সরগরম বিগ বসের ঘর। তবে বুধবারের পর্বে লাক্সারি বাজেটের টাস্ক ঘিরে যে পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

এবার বিতর্কের কেন্দ্রে বাড়ির বর্তমান রানি মনামী ঘোষ। তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন নিরঞ্জন মণ্ডল এবং ঝিলম গুপ্ত। লাক্সারি বাজেটের টাস্কে সোনামণি নিয়ম ভেঙে নির্ধারিত সময়ের আগেই বেশি বল সংগ্রহ করেন বলে অভিযোগ। নিয়ম অনুযায়ী তাঁর ফল বাতিল হওয়ার কথা থাকলেও, মনামী তাঁকে জয়ী ঘোষণা করেন।

মনামীর যুক্তি ছিল, সোনামণি এবং সোহিনী দু’জনেই প্রায় একই সময়ে হার্নেস খুলেছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি তোলেন বাড়ির অন্যান্য সদস্যরা। তাঁদের দাবি, সোহিনী অনেক পরে হার্নেস খুলেছিলেন এবং নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিতে তিনি দ্বিধাতেও ছিলেন।

মনামীর এই সিদ্ধান্তেই ক্ষোভ প্রকাশ করেন ঝিলম। তাঁর অভিযোগ, বিগ বসের ঘরে বারবার ফেয়ারপ্লে নিয়ে প্রশ্ন উঠছে এবং এমন প্রকাশ্য পক্ষপাতিত্ব আগে দেখা যায়নি।

এরপরই আলোচনায় যোগ দেন নিরঞ্জন মণ্ডল। মনামীর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। নিজের অবস্থান ব্যাখ্যা করতে মনামী চেষ্টা করলেও সিদ্ধান্তে অনড় থাকেন।

আর তাতেই মেজাজ হারান নিরঞ্জন। মনামীর দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “লাক্সারি বাজেট তো আসবে এবার। আমি দেখাব পুরো বাড়ি কীভাবে চলে। কী করে খেতে পাও, আমিও দেখব এবার! দেখো শুধু।”

ফলে লাক্সারি বাজেটের একটি টাস্ক থেকেই বিগ বসের ঘরে তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। মনামীর সিদ্ধান্ত বনাম নিরঞ্জনের ক্ষোভ—আগামী পর্বে এই সংঘাত কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई