best news portal development company in india

মহালয়া থেকেই বাংলায় শুরু ‘ট্রিবিউট টু মা’ ট্যুর! পুজোয় রাজ্যজুড়ে সাংস্কৃতিক মহোৎসব

SHARE:

মহালয়া থেকেই উৎসবের মেজাজে বাংলা! এবারের দুর্গাপুজোকে আরও স্মরণীয় করে তুলতে রাজ্য সরকারের পরিকল্পনায় যুক্ত হতে চলেছে একের পর এক চমক। কুমার শানু থেকে শান, শ্রেয়া ঘোষাল থেকে মোনালি ঠাকুর—তালিকায় থাকছেন একাধিক নামী শিল্পী। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে পুজোয় রাজ্যজুড়ে হতে চলেছে বিশেষ সাংস্কৃতিক মহোৎসব।

মা দুর্গার বন্দনা, বাংলার লোকসংস্কৃতি, গান এবং উৎসবের আবহ—সবকিছুকে একসঙ্গে নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ সাংস্কৃতিক সফর ‘ট্রিবিউট টু মা’ ট্যুর। নবান্ন সূত্রে খবর, পাঁচটি জায়গায় দু’দিন করে মোট ১০ দিন চলবে এই ভ্রমণভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তাবিত তালিকায় রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর, নন্দীগ্রাম, শিলিগুড়ি, দুর্গাপুর এবং বহরমপুর। এই পাঁচ জায়গায় মঞ্চ মাতাতে পারেন একাধিক জনপ্রিয় শিল্পী। তবে কোন দিন কোথায় অনুষ্ঠান হবে, সেই সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আর এর মধ্যেই থাকছে সবচেয়ে বড় আকর্ষণ। পঞ্চমীর দিন দিঘায় আয়োজন করা হতে পারে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে মোনালি ঠাকুর, মধুশ্রী, অন্তরা মিত্র, উজ্জ্বয়নী, জুন-সহ একাধিক শিল্পীর নাম আপাতত আলোচনায় রয়েছে।

শুধু ‘ট্রিবিউট টু মা’ নয়, মহালয়া থেকেই বাংলার উৎসবের আবহ আরও জমিয়ে তুলতে একাধিক বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে। রেড রোডে রোড শো এবং ইডেন গার্ডেন্সে মেগা শো নিয়েও প্রস্তুতি চলছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির কথাও বলা হচ্ছে।

তবে পুজোর শেষেও থাকছে আরও বড় চমক। বিজয়া দশমীর সন্ধ্যায় গঙ্গার রিভারফ্রন্টে হবে চোখধাঁধানো আলোর আয়োজন। বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ এবং গঙ্গার দু’পাড় সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বিদ্যাসাগর সেতু থেকে বাবুঘাট পর্যন্ত রিভারফ্রন্ট এলাকায় আলো ও শব্দের বিশেষ প্রদর্শনের পাশাপাশি থাকতে পারে আন্তর্জাতিক মানের আতশবাজি, ড্রোন শো এবং গঙ্গাবক্ষে ভাসমান ট্যাবলো। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, প্রিন্সেপ ঘাট-সহ নদীপাড়ের বিভিন্ন জায়গায় দর্শকদের ভিড় জমার সম্ভাবনা।

আকাশে দেখা যেতে পারে বিশেষ ‘আবার আসবে উমা’ ড্রোন শো। আর বাবুঘাটে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

অর্থাৎ মহালয়া থেকে বিজয়া—এবার বাংলার পুজোয় শুধু পুজো নয়, গান, লোকসংস্কৃতি, আলো, ড্রোন এবং মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধনে তৈরি হতে চলেছে এক নতুন উৎসবের আবহ।

Supravat Bangla
Author: Supravat Bangla

PRGI Approved - WBBEN/25/A1519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

best news portal development company in india
best news portal development company in india
सबसे ज्यादा पड़ गई